1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যশোর-চৌগাছা সড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় শনিবার রাত সাড়ে আটটার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক প্রাণ হারিয়েছেন। নিহতরা ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন।

পুলিশ জানিয়েছে, রাতে মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন দুই যুবক। পথিমধ্যে জগহাটি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় জনসমাগম কম থাকায় দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত সটকে পড়ে। কেউ বাসটির নম্বর বা বিস্তারিত তথ্য স্পষ্টভাবে বলতে পারেননি।

খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, “দুর্ঘটনার সঠিক বিবরণ কেউ দিতে পারেনি। আমরা লাশ উদ্ধার করেছি এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছি। প্রাথমিকভাবে দু’জনই আলিসা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।”

তিনি আরও জানান, ঘাতক বাস ও চালককে শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে হঠাৎ এ মৃত্যুতে আলিসা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দুর্ঘটনার খবর শুনেই ভেঙে পড়েন। পরিচয় যাচাই শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট