1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

যশোরে মধ্যরাতে যুবক খুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে তানভীর (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।

স্থানীয় এক দোকানি জানান, গভীর রাতে ক্যাম্পের দিক থেকে দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তানভীর। আশপাশের কয়েকজন তাকে দ্রুত রিকশায় করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। হত্যার কারণ ও কারা জড়িত থাকতে পারে তা যাচাই করা হচ্ছে।

হাসপাতালে তল্লাশির সময় তানভীরের প্যান্টের পকেট থেকে ৬১ পিস ইয়াবা পাওয়া যায় বলে পুলিশ জানায়। স্থানীয়রা রাত ১২টা ৫৫ মিনিটের দিকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন।

এর আগে শনিবার সন্ধ্যায় শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচটি বোমা এবং একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়। তারা প্রাথমিকভাবে বলেছে, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের বলে দাবি করেছিলেন। ওই ঘটনার পর তানভীর পালিয়ে যান।

পুলিশের ধারণা, পালিয়ে যাওয়ার পর তানভীর বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান করছিলেন। সেখানেই কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর বিরোধ বা অন্তর্দ্বন্দ্বের জেরে তিনি হামলার শিকার হতে পারেন।

হত্যার সঠিক কারণ এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট