1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন ‘এক বেলার আহার’ কর্মসূচিতে মানবতার পাশে যশোরের রাইডার্স কমিউনিটি স্ত্রী ও শিশুপুত্র হারানোর প্রেক্ষাপটে সাদ্দামকে ছয় মাসের জামিন চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ

যশোরে প্রেমের ফাঁদে প্রতারণা: ৩০ লাখ টাকার গহনা নিয়ে পালানো যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে প্রেমের সম্পর্ককে ব্যবহার করে প্রায় ৩০ লাখ টাকার সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়া এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক আবুল কাসেদ লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ঢাকার আশুলিয়া ডেইরি ফার্ম স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের তথ্য অনুযায়ী, যশোর শহরের পুরাতন কসবা এলাকার আজিজুল ইসলামের মেয়ে আসমা খাতুনের সঙ্গে গত ২০ জুলাই ফেসবুকের মাধ্যমে কাসেদের পরিচয় হয়। পরে হোয়াটসঅ্যাপে তাদের যোগাযোগ বাড়ে। গত ২০ অক্টোবর কাসেদ আসমার সঙ্গে দেখা করতে যশোরে আসেন। আসমা তাকে শহরের ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় তার ভাগ্নির বাসায় নিয়ে যান।

আসমা খাতুন জানান, দুপুরের খাবার খাওয়ার পর তিনি পাশের কক্ষে গেলে কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে দেখেন তার ভ্যানিটি ব্যাগে রাখা ১৫ ভরি সোনার গহনা নেই। গহনার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। ঘটনার পর কাসেদের ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজিতে ব্যর্থ হয়ে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় কাসেদের অবস্থান শনাক্ত করা হয়। বুধবার ভোরে আশুলিয়ায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেখান থেকে সোনার এক জোড়া চুড়ি, চারটি আংটি, একটি চেইন, একটি ব্রেসলেট ও দুই জোড়া দুল উদ্ধার করা হয়েছে।

আটকের পর কাসেদকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট