1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের শার্শা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও এতে সহযোগিতার অভিযোগে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তদন্ত শেষে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম আদালতে এই চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন— কাশিয়াডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার আক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস, রমজান মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম, পূর্বপাড়ার মৃত গফুর আলী বিশ্বাসের ছেলে আমজেদ আলী, একই গ্রামের শাহাজাহান আলীর ছেলে আব্দুল আহাদ ওরফে আদুল হোসেন (মেম্বার), মৃত রমজান মণ্ডলের ছেলে আকবার আলী, ছুরমান আলীর ছেলে ইকবার মাহমুদ এবং মৃত বজলুর রহমানের ছেলে আক্তারুজ্জামান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী কৃষিকাজের পাশাপাশি খুলনা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৩০ জুন সকালে তিনি খুলনায় গেলে বাড়িতে একা থাকাকালে আসামিরা ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার এক সপ্তাহ পর, ৭ জুলাই ভুক্তভোগীর স্বামী শার্শা থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্তকালে আটক আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে সাতজনের সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে পুলিশ জানায়।

চার্জশিটে তিনজন— আব্দুল্লাহ বিশ্বাস, আব্দুল আহাদ ও আক্তারুজ্জামান—কে পলাতক দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট