1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সরেজমিন তদন্তের আহ্বান ধর্ষণ অভিযোগ ঘিরে মামলার জটিলতা—মনিরামপুর ঘটনার সঙ্গে যশোরের সাংবাদিকদের কোনো যোগসুত্র নেই যশোরে কালবৈশাখীর তাণ্ডব—বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০ যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা-বিএমএসএস’র নিন্দা জ্ঞাপণ ও প্রতিবাদ যশোরে তেলের সিরিয়াল ঘিরে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩ রাফসান জানি–সামিয়া আফরুজ ঘটনায় নতুন মোড়, প্রেস ব্রিফিং ও অভিযোগ ঘিরে নানা প্রশ্ন যশোরে অস্ত্র উদ্ধার মামলায় আরও দুইজন আটক করোনার টিকার পর এলার্জি বেড়েছে—অভিযোগ যশোরে ধ’র্ষ’ণ অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ, ১০ লাখ টাকার ‘ব্ল্যা’কমেইল’ দাবিতে সংবাদ সম্মেলন

চুরির অভিযোগে আটক ব্যক্তির মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ

আসিফ সেতু
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগে আটক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শামিম (৩৫)। তিনি ছবদুলের ছেলে এবং বলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামিম মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন। পুলিশ জানায়, দিবাগত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে তিনি শ্রীকান্তনগর বাজারে মো. আরাফাত হোসেনের বিকাশ দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই তিনি সেখানে যান।

এ সময় দোকান মালিক ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার মনিটরে দোকানের ভেতরে একজনকে দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শামিমকে আটক করেন।

একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দোকান মালিক ও স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট