1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

যশোরে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালানো হয়। আক্কাস টেলিকম দোকানের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. সাব্বির হোসেন (২৮) ও মো. আমিনুর রহমান (২৬)। তারা দুজনই বাহাদুরপুর ০১ নম্বর মোহাম্মদিয়া হাউজিং প্লট এলাকার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর-ভি মোটরসাইকেল এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসির উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, ট্যাপেন্টাডল একটি নিয়ন্ত্রিত ব্যথানাশক ওষুধ, যা অপব্যবহার হলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট