1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

নির্বাচনে আলোচনায় থাকা প্রার্থীরা: কারা জিতলেন, কারা হারলেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারপর্বে বিভিন্ন কারণে আলোচনায় আসা একাধিক প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে ভোটের ফলাফলে। আলোচিত কয়েকজন প্রার্থী নির্বাচনে জয় পেলেও অনেকে প্রত্যাশিত সাফল্য পাননি।

নির্বাচনে আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে রুমিন ফারহানা, নাহিদ ইসলাম, ফজলুর রহমান, নুরুল হক নুর, হাসনাত আবদুল্লাহ ও হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তবে ঢাকার বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নাসিরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও মামুনুল হক এবং পঞ্চগড়ে সারজিস আলম বিএনপি প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।

প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ তিন নেতা নির্বাচনে জয় পেয়েছেন। বিপরীতে জাতীয় পার্টির জিএম কাদের এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পরাজিত হয়েছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আলোচনায় আসা কৃষ্ণ নন্দী বিএনপি প্রার্থী আমীর এজাজ খানের কাছে হেরে গেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বিজয়ী হলেও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি পরাজিত হয়েছেন।

এদিকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীরা জয় পেয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান দল বিএনপি ও জামায়াতে ইসলামী পরস্পরের বিরুদ্ধে কেন্দ্র দখল, জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট