1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মীর দিনার হোসাইনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির শোক প্রকাশ এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরলেন যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক যশোরে জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা চলার মধ্যেই হামলা-ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ছয়জনের কারাদণ্ড ও জরিমানা

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যশোর সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আসিফ সেতু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা যশোর সফরে আসছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানে তিনি যশোর পৌঁছাবেন বলে জানা গেছে।

বিমানবন্দর থেকে সরাসরি সার্কিট হাউজে যাবেন প্রতিমন্ত্রী। সেখানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। সফর ঘিরে স্থানীয়ভাবে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনভোগান্তি এড়াতে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের না যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। দলের জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, বিমানবন্দরের পরিবর্তে সার্কিট হাউজে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

তিন দিনের কর্মসূচি

তিন দিনের সফরে প্রতিমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার বিকেলে সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বৈঠকে বিদ্যুৎ সরবরাহ, উন্নয়ন পরিকল্পনা ও সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হবে।

পরে তিনি হোটেল ওরিয়নে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।

২১ ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রতিমন্ত্রী। একই দিনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং সন্ধ্যায় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।

রোববার সকালে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট