1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আটকের পর যশোরে আনা হয়েছে বহিস্কৃত যুবদল নেতা এস্কেন্দার আলী জনিকে ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার যশোরে ছাত্রআন্দোলন নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ যশোর উপশহর পুলিশ ক্যাম্পে নতুন আইসি অলক কুমার দে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক খুলনায় বিএনপি অফিসে ঢুকে দুজনকে গু’লি, আ’হত ২ দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বেনাপোল সীমান্তে বিজিবির অ’ভিযানে বিপুল পরিমাণ অ’বৈধ পণ্য জব্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি ভ্রমণ ভিসা স্বাভাবিক না হওয়ায় বেনাপোলে কমছে যাত্রী চলাচল

সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজন কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আরও দুই থেকে তিনজন সদস্যকে শনাক্ত করার চেষ্টা চলছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ কয়েকজন দর্শনার্থী ও দুই সাংবাদিক পুলিশের মারধরের শিকার হন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত থানার সামনে অবস্থান নিয়ে তিন দফা দাবি উত্থাপন করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল পুলিশ সদস্য বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক তোফায়েল আহমেদকে লাঠিপেটা করছেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হামলার শিকার আরেক সাংবাদিক হলেন আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট