1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

বরিশালের বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে দুই যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট সংলগ্ন এলাকায়।
নিহত চালক ইসলাম পরিবহনের ছিলেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে যাওয়া ইসলাম পরিবহনের বাস দোয়ারিকা সেতু পার হওয়ার পর নতুনহাট এলাকায় পৌঁছালে, ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত হন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন এবং একজনের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট