1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩ মেয়ের মৃত্যুর মামলা করায় মাকে ছুরিকাঘাত নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত? মনিরামপুরে ৯ টাকার চারা রোপণে খরচ দেখানো হয়েছে ৫০০ টাকা NPJA বাংলাদেশ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর

আসিফ সেতু
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত হয়ে তেল মজুত না করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৬ মার্চ) ফরিদপুরে একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুত থাকায় দুশ্চিন্তার কোনো কারণ নেই। তিনি বলেন, কেউ কেউ আতঙ্কে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে সংরক্ষণ করছেন, যার ফলে সাময়িকভাবে কিছু স্থানে সরবরাহের ওপর চাপ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, গত কয়েক দিনে চাহিদা বেড়ে যাওয়ায় আগের তুলনায় কয়েক গুণ বেশি তেল সরবরাহ করতে হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার আপাতত তেলের দাম না বাড়ানোর চেষ্টা করছে। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে তা জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট