
নিজেস্ব প্রতিবেদক:
যশোরে মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ মো. হেদায়েত সিকদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর।
রোববার (১৫ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত যশোর সদর কোতয়ালী মডেল থানার শেখহাটি খাঁ পাড়া এলাকায় অভিযুক্তের নিজ বসতঘর এবং বাবু বাজার ঝালাইপট্টি এলাকায় অবস্থিত ‘হোটেল পলাশ আবাসিক’-এ এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত হেদায়েত সিকদার শেখহাটি খাঁ পাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. সাহেব আলী সিকদার ও মোছা. লাইলি আক্তারের ছেলে। এছাড়া তিনি বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার হিসেবে কর্মরত বলে জানা গেছে।
অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।