1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক খুলনায় বিএনপি অফিসে ঢুকে দুজনকে গু’লি, আ’হত ২ দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বেনাপোল সীমান্তে বিজিবির অ’ভিযানে বিপুল পরিমাণ অ’বৈধ পণ্য জব্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি ভ্রমণ ভিসা স্বাভাবিক না হওয়ায় বেনাপোলে কমছে যাত্রী চলাচল শেকৃবির পিএইচডি প্রথম সেমিস্টারে কৃতিত্ব দেখালেন যশোর মণিরামপুরের সন্তান বিএম আলমগীর কবীর পুলিশ সপ্তাহ-২০২৬ এ সম্মাননা পেলেন পিবিআই যশোরের এসআই আলমগীর হোসেন যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা চালুর দাবিতে কর্মবিরতি

প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর যশোরে তেলপাম্পে অভিযান, জরিমানা

আসিফ সেতু
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর জেলা প্রশাসনের উদ্যোগে একটি তেলপাম্পে অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ১০টার দিকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ দল শহরের ঢাকা রোডে অবস্থিত মনির উদ্দিন তেলপাম্পে অভিযান চালায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন।

অভিযানকালে পাম্পে থাকা কিছু বিদেশি মবিলে আমদানিকারকের সিল না থাকা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের কারণে তেলপাম্প কর্তৃপক্ষের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এর আগে একইদিন রাত প্রায় ৮টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরের মনির উদ্দিন তেলপাম্প ও যাত্রীক তেলপাম্প পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি জ্বালানি তেলের আমদানি ও বিক্রির বিভিন্ন নথিপত্র যাচাই করেন এবং বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেন।

পরে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট