1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর প্রতিনিধি: নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যশোরের রাজনীতিক ফেরদৌস পরশ। গত ১৮ এপ্রিল রাজধানীর গুলশান এলাকার বারিধারা কূটনৈতিক জোনে অনুষ্ঠিত দলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় (রেজ্যুলেশন নং: ২০২৬.০৪.১৮.০৩)।

সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা। বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, দলীয় শৃঙ্খলা এবং আসন্ন প্রতিনিধি সভার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট বজলুর রহমান, বাপ্পী আহমেদ এবং ফেরদৌস পরশকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ফেরদৌস পরশ বলেন, এই দায়িত্ব পাওয়ায় তিনি কৃতজ্ঞ এবং এটি যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান এবং সহকর্মীদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার প্রত্যাশা রাখেন। পাশাপাশি ন্যায় ও সততার ভিত্তিতে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখতে চান বলেও উল্লেখ করেন।

যশোরসহ দেশের সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করে তিনি জানান, নাগরিক ঐক্যের আদর্শ ধারণ করে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করতে চান।

সভায় আগামী ১৬ মে ২০২৬ প্রতিনিধি সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রায় ৪০ জেলার প্রতিনিধিরা অংশ নেবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেষে সভাপতি মাহমুদুর রহমান মান্না সবাইকে মানুষের কাছে গিয়ে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার তোপখানা রোডে অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট