1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যশোর উপশহরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ

যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ২০২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যবসায়ী গাজী মো. শহিদুল ইসলাম।

সোমবার সকালে বকচর এলাকায় সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সমিতির সাধারণ সদস্য, জ্যেষ্ঠ ব্যবসায়ী ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণে নির্বাচনী পরিবেশ তৈরি হয়।

মনোনয়ন জমা দেওয়ার পর গাজী শহিদুল ইসলাম জানান, সমিতির উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে কাজ করাই তার মূল লক্ষ্য। নির্বাচিত হলে সমিতির জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

এছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, পুলিশি হয়রানি বন্ধ, ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত জটিলতা নিরসন এবং ব্যাংক ঋণ প্রাপ্তি সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি একটি আধুনিক ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনার কথাও জানান।

সমিতির কয়েকজন সদস্য বলেন, গাজী শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করছেন। বিশেষ করে করোনাকালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তার ভূমিকার কথা উল্লেখ করেন তারা। তাদের মতে, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কারণে তিনি সভাপতি পদের জন্য উপযুক্ত প্রার্থী।

নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ৪ মে বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দ, ৬ মে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার, ৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৩ মে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।

এ নির্বাচনে মোট ৩২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি ছাড়াও সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ মোট ১১টি পদে ভোটগ্রহণ হবে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান মজনু এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন লিয়াকত আলী।

উল্লেখ্য, গাজী মো. শহিদুল ইসলাম পূর্বে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট