1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রতিমন্ত্রীর নির্দেশে যশোরে নিখোঁজ স্কুলছাত্রী বৈশাখী উদ্ধার

মিরাজ হোসেন তপু
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রানীকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে পুলিশ অভিযান জোরদার করে। পরে সাইবার টিমের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৮ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় বৈশাখী। এ ঘটনায় যশোর সদর উপজেলার ফতেপুর দাসপাড়ার বাসিন্দা দেবদাস বিশ্বাস আদালতে একটি অ’পহ’রণ মামলা দায়ের করেন। মামলায় ফতেপুর গ্রামের কানাই দাসের ছেলে পরশ দাস, নির্মল দাসের ছেলে আশিক দাস এবং পাচু দাসের ছেলে সুজল দাসকে আ’সা’মি করা হয়। পরে আদালত মামলাটির তদন্তভার পিবিআইকে প্রদান করেন।

ঘটনার পর শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচি পালন করেন। একই সঙ্গে বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে বৈশাখীকে উদ্ধার করে। শুক্রবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, প্রতিমন্ত্রী একাধিকবার যোগাযোগ করে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়ে নির্দেশনা দেন। পরে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হলে বৈশাখীকে উদ্ধার করা সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট