1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বেনাপোল সীমান্তে বিজিবির অ’ভিযানে বিপুল পরিমাণ অ’বৈধ পণ্য জব্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি ভ্রমণ ভিসা স্বাভাবিক না হওয়ায় বেনাপোলে কমছে যাত্রী চলাচল শেকৃবির পিএইচডি প্রথম সেমিস্টারে কৃতিত্ব দেখালেন যশোর মণিরামপুরের সন্তান বিএম আলমগীর কবীর পুলিশ সপ্তাহ-২০২৬ এ সম্মাননা পেলেন পিবিআই যশোরের এসআই আলমগীর হোসেন যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা চালুর দাবিতে কর্মবিরতি যশোরে মাদ্রাসাছাত্রকে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগ, আটক ১ চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিল ‘চৌগাছা পরিবার’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়।

সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে একটি র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আবু ইউসুফ পান্না, লুৎফর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, দ্রুত সেবা প্রদান ও দক্ষতার মাধ্যমে জানমাল রক্ষায় প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামী ২২ মে পর্যন্ত যশোরে বিভিন্ন প্রশিক্ষণ, মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট