1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে গরমের সময়ে বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বাড়ায় পিক আওয়ারে চাপ বৃদ্ধি পায়।

তথ্য অনুযায়ী, দেশে মোট বিদ্যুৎ ব্যবহারের বড় অংশই আবাসিক খাতে হয়ে থাকে। মোট ব্যবহারের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিদ্যুৎ বাসাবাড়িতে ব্যবহৃত হয়। এছাড়া শিল্প খাতে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়। তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল ও ভারী শিল্পে এর বড় অংশ ব্যয় হয়।

অন্যদিকে বাণিজ্যিক খাতে, যেমন মার্কেট, অফিস ও হোটেল-রেস্তোরাঁয় প্রায় ১০ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়। এছাড়া কৃষি, সেচ কার্যক্রম, সড়ক আলোকসজ্জা ও অন্যান্য জনসেবামূলক কাজেও বিদ্যুৎ ব্যবহার করা হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে জ্বালানি সরবরাহ, বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ এবং চাহিদার তারতম্যের কারণে বাস্তব উৎপাদন পরিস্থিতি পরিবর্তিত হয়।
তথ্য সুত্র : চ্যানেল ২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট