1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর ও নড়াইল জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৬, যশোর। ঈদকে ঘিরে কোরবানির পশুর হাট, ঈদের জামায়াত, চামড়া বেচাকেনার স্থান, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার যশোরের রাজারহাট পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যশোর ও নড়াইল জেলার বিভিন্ন পশুর হাটে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রাজারহাট ও বকচর পশুর হাটে বাড়তি নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি জাল নোট প্রতিরোধে কয়েকটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, যানজট ও যাত্রী হয়রানি ঠেকাতে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বোম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রয়েছে। ঈদের পরবর্তী সময় পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষ ও পশু ব্যবসায়ীদের প্রয়োজন হলে র‍্যাব কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট