1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের শোক মীর দিনার হোসাইনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির শোক প্রকাশ এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরলেন যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪২৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের একটি গ্রামে এক ইউপি সদস্যকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৭ জুন) ভোরে উপজেলার বাড়িয়ালী গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ওমানপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে নিয়ে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহমেদকে একটি বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তারা তাকে আটক করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়।

অভিযুক্ত রাজু আহমেদ পাশাপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং তিনি স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।

খবর পেয়ে দশপাখিয়া পুলিশ ক্যাম্পের সদস্য ও চৌগাছা থানার কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সেখানে উপস্থিত ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট দুই পক্ষ নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছেছে। ফলে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট