1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর: সকালবেলায় যশোর থেকে ঢাকাগামী এবং সন্ধ্যায় ঢাকায় থেকে যশোরমুখী একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। সংগঠনটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা আগামী ৬ জুলাই (সোমবার) দুপুর ১টায় যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালন করবে।

শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন বলেন, পদ্মা সেতু রেল প্রকল্পের শুরু থেকেই যশোরবাসী প্রত্যাশিত রেলসুবিধা থেকে বঞ্চিত হয়েছে। প্রকল্পটির নাম ঢাকা-যশোর হলেও যাত্রীসেবার ক্ষেত্রে যশোরের প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বর্তমানে যশোর-ঢাকা রুটে ট্রেনের সংখ্যা এবং সময়সূচি যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও চিকিৎসাসেবাগ্রহীতাদের সুবিধার্থে ভোরে যশোর থেকে ঢাকাগামী এবং সন্ধ্যায় ঢাকায় থেকে যশোরমুখী একটি আন্তঃনগর ট্রেন চালু করা জরুরি।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • বেনাপোল/দর্শনা-যশোর-ঢাকা রুটে একটি প্রভাতী আন্তঃনগর ট্রেনসহ মোট তিনটি নতুন আন্তঃনগর ট্রেন চালু।
  • সব আন্তঃনগর ট্রেনে সাধারণ যাত্রীদের জন্য পর্যাপ্ত সাধারণ বগি সংযোজন।
  • দর্শনা-খুলনা ও বেনাপোল-যশোর রুটে দ্রুত ডাবল রেললাইন নির্মাণ।
  • সীমান্ত এলাকা থেকে যশোর হয়ে ঢাকাগামী নিয়মিত কমিউটার ট্রেন চালু।
  • সিঙ্গিয়া রেলস্টেশনে রেল কনটেইনার টার্মিনাল স্থাপন।
  • গণপরিবহনের প্রধান মাধ্যম হিসেবে রেলব্যবস্থার উন্নয়নে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ।

প্রকৌশলী রুহুল আমিন জানান, ২০২৩ সাল থেকে এই দাবিতে ধারাবাহিকভাবে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ, রেল অবরোধসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেন চালুর আশ্বাস দিলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ৬ জুলাইয়ের অবস্থান কর্মসূচির পরও দাবি পূরণে উদ্যোগ না এলে বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক জাতীয় হকি কোচ কাওসার আলী, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট