1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের শোক মীর দিনার হোসাইনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির শোক প্রকাশ এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরলেন যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক

যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রে’ফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর সূত্রে জানা গেছে, শনিবার (৪ জুলাই) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় ‘যশোর পৌরসভা ওয়েস্ট ট্রিটমেন্ট (জেপিডব্লিউটিপি)’ গেটের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি Toyota X Corolla মডেলের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাড়ির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ড কেটে বিশেষভাবে তৈরি গোপন বক্সে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটি জব্দ এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রে’ফতার ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা এলাকার মো. রনি মাহামুদ (৩৫) এবং শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকার মো. আলমগীর হোসেন (৩৮)।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানা-য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট