1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত? মনিরামপুরে ৯ টাকার চারা রোপণে খরচ দেখানো হয়েছে ৫০০ টাকা NPJA বাংলাদেশ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট

দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ১৭ জুলাই, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা এলাকায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মো. সুমন সরদার। এছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মীর দিনার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় বন্যাকবলিত পরিবারের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের চেয়ারম্যান মো. সুমন সরদার বলেন, কেন্দ্রীয় কমিটির দ্রুত সিদ্ধান্ত ও সবার সম্মিলিত সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই বানভাসী মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে। তিনি এই উদ্যোগে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সংগঠনের সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট