1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক যশোরে জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা চলার মধ্যেই হামলা-ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ছয়জনের কারাদণ্ড ও জরিমানা যশোর মনিহারের পাশে সাদিয়া ডটকমে হামলা ও ভাঙচুরের অভিযোগ যশোরে কবি-সাহিত্যিক ও সাংবাদিক অশোক ধরকে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ফুলেল শুভেচ্ছা মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ আগস্ট) দুপুরে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম কবির হোসেন নয়ন (৩০)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন কবির হোসেন নয়নকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট