1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ

আসিফ সেতু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন উপদেষ্টা প্যানেলে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি দৈনিক খবরের পাতা-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সুমন সরদারমীর দিনার হোসাইন। মো. সুমন সরদার দৈনিক ফুলতলা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক। অন্যদিকে মীর দিনার হোসাইন আইবিএন নিউজের সহযোগী সম্পাদক এবং আন্তর্জাতিক ডেস্কের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উপদেষ্টা প্যানেলের সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করবেন। তাঁদের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা এনপিজেএ বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নিউজ পোর্টালভিত্তিক সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট