1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, নারী হাজতিকে ফুল দিলেন কারাগারের জেলার যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩ মেয়ের মৃত্যুর মামলা করায় মাকে ছুরিকাঘাত

যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের ভৈরব নদীতে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন।

সোমবার জনস্বার্থে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পরিচালক (লজিস্টিক) লেফটেন্যান্ট কর্নেল এসএম কামরুজ্জামান এবং যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ।

পোনা অবমুক্তকরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের অর্থনীতি ও মানুষের জীবনে মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচির শেষ পর্যায়ে দেশ, জনগণ ও বিজিবির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট