1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে কবি-সাহিত্যিক ও সাংবাদিক অশোক ধরকে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ফুলেল শুভেচ্ছা মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল

যশোরে কবি-সাহিত্যিক ও সাংবাদিক অশোক ধরকে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

কবি, সাহিত্যিক, লেখক ও গুণী সাংবাদিক এবং জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক অশোক ধর-এর যশোর জেলা পরিদর্শন উপলক্ষে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন (নাসিম)-এর সভাপতিত্বে এবং মো. আসিফ আকবর সেতু-এর সঞ্চালনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) যশোরে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, লেখক ও গুণী সাংবাদিক এবং জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক জনাব অশোক ধর। তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র রিপোর্টার অলোক বসু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সহ-সভাপতি জনাব আকবর হোসেন খোকন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথি জনাব অশোক ধরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

পরে সাংবাদিকতা, গণমাধ্যমের বিভিন্ন বিষয় এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, জনাব অশোক ধর-এর প্রকাশনা প্রতিষ্ঠানের অধীনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা, ইংরেজি পত্রিকা দ্য ডেইলি নিউজ ভিলেজ, সাপ্তাহিক কালধারা এবং সাপ্তাহিক আজকের জিহাদ প্রকাশিত হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব নাসির উদ্দিন (নাসিম) যশোর জেলা প্রতিনিধি বিজয় টিভি এবং প্রকাশক ও সম্পাদক দৈনিক যশোরের সংবাদ।

এছাড়া উপস্থিত ছিলেন মো. আসিফ আকবর সেতু খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা এবং প্রকাশক ও সম্পাদক যশোর জার্নাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তফা কামাল দৈনিক রূপান্তর প্রতিদিন, নাসির উদ্দিন নয়ন স্টাফ রিপোর্টার দৈনিক যশোর, সুমন ঘোষ দৈনিক ফুলতলা প্রতিদিন,এনায়েত খান ভ্রাম্যমাণ প্রতিনিধি বিডি খবর, আজমল হুদা দৈনিক বার্তা, এবং মো. আব্দুল কাদের রিপন,জাতীয় দৈনিক বর্তমান কথা,মো: রেজাউল করিম রতন সিনিয়র রিপোর্টার যশোর জার্নাল।

অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট