1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক যশোরে জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা চলার মধ্যেই হামলা-ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ছয়জনের কারাদণ্ড ও জরিমানা যশোর মনিহারের পাশে সাদিয়া ডটকমে হামলা ও ভাঙচুরের অভিযোগ যশোরে কবি-সাহিত্যিক ও সাংবাদিক অশোক ধরকে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ফুলেল শুভেচ্ছা মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর

যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের চৌগাছা উপজেলায় রবিউল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে আওয়ামী লীগের নেতা সাজিয়ে ‘নাশকতা’ মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে খুলনা রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রবিউলের ছেলে আলামিন।

অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে পুলিশের কয়েকজন সদস্য রবিউল ইসলামকে বাড়ি থেকে থানায় নিয়ে যান। সেখানে তাকে ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই রাতেই রবিউলকে আওয়ামী লীগ কমিটির সদস্য পরিচয়ে একটি ‘নাশকতা’ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগে আরও বলা হয়, রবিউল ইসলামকে বিএনপির সক্রিয় কর্মী দাবি করে দলীয় পদে প্রত্যয়নপত্র দিয়েছেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম ডাবলু এবং উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম।

এদিকে চৌগাছা থানার ওসি মামুনুর রহমান অভিযোগগুলো অস্বীকার করেছেন। তাঁর দাবি, রবিউল ইসলাম আওয়ামী লীগ কমিটির সদস্য এবং তাকে একটি বিশেষ অভিযানে আটক করে আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও দাবি করেন, বিএনপি কর্মীকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে মামলা দেওয়ার অভিযোগটি ভিত্তিহীন। বিষয়টি নিয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

নোট: অভিযোগগুলো সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তদন্ত বা আদালতের মাধ্যমে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট