1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরলেন যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক যশোরে জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা চলার মধ্যেই হামলা-ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ছয়জনের কারাদণ্ড ও জরিমানা যশোর মনিহারের পাশে সাদিয়া ডটকমে হামলা ও ভাঙচুরের অভিযোগ যশোরে কবি-সাহিত্যিক ও সাংবাদিক অশোক ধরকে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ফুলেল শুভেচ্ছা

খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরলেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

খুলনায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন যুবক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরের খাবারের বিরতিতে কার্যালয় থেকে বের হয়ে রিকশায় ওঠেন তন্ময় কুমার মণ্ডল। এ সময় ৩-৪টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে তাকে ঘিরে ফেলেন। তাদের দুজন রিকশায় উঠে তাকে সঙ্গে নিয়ে যান। পরে কিছু দূর যাওয়ার পর তাকে মোটরসাইকেলে তুলে নগরীর কালীবাড়ি ঘাট এলাকার একটি দোকানে নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তৎপরতা শুরু করে। প্রায় ৪০ মিনিট পর তন্ময় কুমার মণ্ডলকে রিকশায় করে আবার কার্যালয়ে ফিরতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তাকে আতঙ্কিত ও ঘর্মাক্ত অবস্থায় দেখা যায়।

তবে কারা তাকে নিয়ে গিয়েছিল—এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত কিছু বলেননি সাব রেজিস্ট্রার। তিনি বলেন, কয়েকজন যুবক তাকে কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে কিছু কাগজপত্র সঠিক কি না দেখতে দিয়েছিল। কাজ শেষে তারাই তাকে রিকশায় করে কার্যালয়ে পাঠিয়ে দেয়।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে সাব রেজিস্ট্রার ফিরে আসেন। কয়েকজন তাকে কিছু কাগজপত্র দেখার জন্য ঘাট এলাকায় নিয়ে গিয়েছিল এবং পরে ছেড়ে দিয়েছে বলে তিনি জানান।

স্থানীয়দের দাবি, কালীবাড়ি ঘাট এলাকায় ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য রয়েছে। তবে সাব রেজিস্ট্রারকে কারা এবং কী কারণে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে পুলিশি তদন্তে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট