1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন যশোরে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক

যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

মো: সুজন আলী
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।।

যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। এ কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সংশ্লিষ্ট কেউ যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।

তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবি এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সীমান্তসংক্রান্ত অপরাধের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভায় সাংবাদিকরা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব অপরাধ প্রতিরোধে নিজেদের মতামত ও পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট