1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ | যশোর জার্নাল

মিরাজ হোসেন তপু
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ জুন) দিনব্যাপী বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেন।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, খাদ্যপণ্য, বিভিন্ন ধরনের চকলেট ও কসমেটিকস সামগ্রী। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৯ হাজার ৭৫০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে বিজিবি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং মাদক ও চোরাচালান দমন কার্যক্রম আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট