1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, ‘কুচক্রী মহল’কে দায়ী করল জেলা যুবদল যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এডভোকেসী সভা অনুষ্ঠিত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

রূপান্তর এর আয়োজনে সুইজারল্যাড এম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবানে ঝিনাইদহ সদর উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৩.৩০ মিনিটে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি জনাব হোসনেআরার সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা। স্বাগত বক্তব্যে তিনি উপস্থিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়নের মানুষকে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট সকল দালাল চক্রকে সামাজিকভাবে বয়কটের আহবান জানান । এবং সেইসাথে সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে এই কমিটিকে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন এই কমিটির সবাই মিলে উপজেলা থেকে মানব পাচার প্রতিরোধ করতে হবে। এরজন্য সকল প্রকার সহযোগিতা আপনারা আমার কাছ থেকে পাবেন। স্বাগত বক্তব্যের পরে আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল প্রকল্পের সামগ্রিক কার্যক্রম ও রূপান্তর সম্পর্কে ধারণা, আশ্বাস প্রকল্প পরিচিতি, প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, কর্মকৌশল, প্রত্যাশিত ফলাফল, মানব পাচার প্রতিরোধ কমিটির পরিচিতি ও কার্যক্রম বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দীক, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃজহিরুল ইসলাম।
সভাটি সঞ্চালনা করেন আশ্বাস প্রকল্পের ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার মোঃ আল-মামুন। এরপর প্রেরণার আলোক শিখা এবং আগুন পাখি নামক দুটি ভিডিও ডকুমেন্টরী প্রদর্শণ করা হয়। প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন-আশ্বাস প্রকল্প ঝিনাইদহের কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস। এতে আরো উপস্থিত ছিলেন মানব পাচার প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট