1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে ডিবির হেফাজতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই সিবিএ নেতা, আলোড়ন | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের কেন্দ্রীয় সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে ৮ আগস্ট দুপুরে হেফাজতে নেয় যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, তাদের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ীতে নাশকতার একটি সিআর মামলা রয়েছে। এছাড়াও বিগত সরকারের সময় বিভিন্ন অস্থিরতা, দমন-পীড়ন ও নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।

যশোর ডিবির ওসি এনামুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলার বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। যদিও এখনো তাদের আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়নি।

ডিবি সূত্রে জানা যায়, খুলনা বিভাগের সিবিএ অন্তর্ভুক্ত কর্মীদের নিয়ে ওইদিন দুপুরে যশোরে একটি সম্মেলন চলছিল। হঠাৎ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে তথ্য আসে যে, এনামুল ও রুবেল নাশকতা মামলার আসামি। এরপর ডিবির একটি দল গিয়ে তাদের হেফাজতে নেয়।

এই ঘটনায় সম্মেলনস্থলে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। অংশগ্রহণকারী অনেকেই স্থান ত্যাগ করেন। পরে ওই দুই নেতাকে যশোর ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, এনামুল ও রুবেল পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠ সহকারী পদে কর্মরত। ২০২৩ সালে আওয়ামী সমর্থিত সিবিএ প্যানেল থেকে নির্বাচিত হন তারা। তাদের বিরুদ্ধে নাশকতার মামলাটি ঢাকার আদালতে চলমান রয়েছে।

ডিবি জানায়, মামলার পাশাপাশি অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট