1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

ঢাবির কুয়েত মৈত্রী হলের ছাত্রদল আহ্বায়ক যশোরের নওশিন নাহার অথি | যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের নওশিন নাহার অথি। তিনি স্থানীয় গাজী পরিবারের সদস্য ও সদর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব গাজীর বড় মেয়ে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

৮ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত তিন সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে নওশিন নাহার অথি আহ্বায়কের দায়িত্ব পান।

নেতৃত্বের এই স্বীকৃতিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দায়িত্ব পেয়ে অথি বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে পালন করব।” তার পিতা মেয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত অথির দাদা মরহুম নুর জালাল গাজী ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির একাধিকবারের সভাপতি। তার ফুফাজি আব্দুস সাত্তার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান ছিলেন, আর ফুফু শেলিনা পারভীন শেলি বর্তমানে যশোর সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট