1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিন সম্পন্ন

আবু বক্কার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ৮টায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহানের সভাপতিত্বে এ কার্যক্রম শুরু হয়। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিনভর উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত প্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে পুলিশ সুপার রওনক জাহান বলেন—
“এই নিয়োগ প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে। তাই কোনো দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ না করার জন্য সবাইকে অনুরোধ করছি।”

এছাড়াও তিনি নিয়োগ চলাকালে কয়েক দফায় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট