1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

যশোরে ৫ কেজি স্বর্ণের চালানসহ তিন পাচারকারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৯৩২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে পৃথক অভিযানে ৩৬টি স্বর্ণের বারসহ তিনজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর উপজেলার কোদালিয়া বাজার এবং যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৮৯ লাখ টাকা। এছাড়া পাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আশরাফুল ইসলাম সাজিদ, যশোরের ঝিকরগাছার সুজন দাস বাপ্পি এবং শহরের লোন অফিসপাড়ার জাহিদ হোসেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দীকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নিয়ে পাচারকারীদের শরীরে বিশেষ কৌশলে লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ঢাকার যাত্রাবাড়ি ও মানিকগঞ্জ থেকে স্বর্ণ সংগ্রহ করে তারা যশোর ও সাতক্ষীরার সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা করছিল।

উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আটক তিনজনকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট