1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি মামলায় আরও চারজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের রাজারহাটে পুলিশ পরিচয়ে সংঘটিত স্বর্ণ ডাকাতি মামলায় আরও চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডিবি পুলিশ জানায়, গত ৪ জুলাই সকালে সাতক্ষীরার স্বর্ণ ব্যবসায়ী সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু ও দোকানের কর্মচারী রাসেল স্বর্ণ কিনে যশোর থেকে ফিরছিলেন। রাজারহাট রেলক্রসিং এলাকায় পৌঁছালে প্রাইভেটকার থামিয়ে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে দেন। এ সময় তাদের কাছ থেকে ১৯ ভরি আট আনা স্বর্ণ, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মনিরামপুর থানার ট্যাংরাখালী এলাকায় ফেলে যায়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা হলেন— কুষ্টিয়ার রায়হানুল হক, সাতক্ষীরার গৌরাঙ্গ সরকার ও বিকাশ মজুমদার বাবু এবং যশোরের মাহিন রহমান সাগর। সোমবার সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিকেলে আদালতে সোপর্দ করা হলে রায়হানুল হক ও মাহিন রহমান সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট