1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোরে শার্শা থানার ওসি অপসারণের দাবিতে সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮১০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি ॥

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের অপসারণের দাবিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংগঠনের সভাপতি শেখ দীনু আহমেদের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আনায়ার কবির নান্টু, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১১ সেপ্টেম্বর দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকালের শার্শা উপজেলা প্রতিনিধি এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মনিরুল ইসলাম মনিকে কোনো তদন্ত ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং ন্যায়বিচার নিশ্চিতে শার্শা থানার বর্তমান ওসিকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তারা স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট