1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

ঋণের দায়ে মাকে নিয়ে গোয়াল ঘরে বসবাস

আসিফ সেতু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯৬১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1,"transform":2,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

যশোর প্রতিনিধি :

মানবিকতার সীমাহীন এক দৃষ্টান্ত হয়ে উঠেছে যশোর সদর উপজেলার ইছালী গ্রামের হতভাগা এক মা-ছেলের জীবন। ঋণের দায়ে বাড়িঘর হারিয়ে তারা এখন আশ্রয় নিয়েছেন একটি গোয়াল ঘরে। ঝড়-বৃষ্টি, শীত-গরম—সব প্রতিকূলতা সঙ্গী করে চলছে তাদের টিকে থাকার লড়াই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের নাহিদ হোসেন নামে এক যুবক ২০২৩ সালে স্থানীয় আব্দুল মাজেদ নামে এক মহাজনের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ঋণ নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেন। কিন্তু প্রকৃতিক দুর্যোগ ও টানা বৃষ্টিতে পুকুরের সমস্ত মাছ ভেসে যায়। এতে নাহিদ ব্যবসায়িকভাবে দেউলিয়া হয়ে পড়েন।

এরপর মা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচ জোগাতে আরও ৫ লাখ টাকা ঋণ নেন নাহিদের পরিবার। ঋণ নেয়ার সময় প্রতি মাসে ২০ হাজার টাকা সুদ দেয়ার শর্ত ছিল। কিন্তু ব্যবসায় লোকসান ও অসুস্থতার কারণে তারা সেই সুদের টাকা পরিশোধ করতে পারেননি।

সম্প্রতি মা ও বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়লে নাহিদ বাধ্য হয়ে আরও ৪ লাখ টাকা জমি বন্ধক রেখে ঋণ নেন। ফলে ক্রমে ঋণের বোঝা বেড়ে গেলে একপর্যায়ে বসতভিটা বিক্রি করে দেন তারা। এখন মা-ছেলেসহ পরিবারটি আশ্রয় নিয়েছে প্রতিবেশীর দয়া করে একটি জরাজীর্ণ গোয়াল ঘরে।

সেখানে একটি পুরনো খাট, কিছু বালতি ও ছেঁড়া কাপড়ই তাদের একমাত্র সম্পদ। অসুস্থ মা বিছানায় পড়ে আছেন, আর ছেলেটি প্রতিদিন কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও নাহিদ বিভিন্ন সময় গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে কমপক্ষে ২০/২২ লাখ টাকা ধার করে বিভিন্ন ব্যাবসা করতে যেয়ে ক্ষতি গ্রস্থ হয়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘ছেলেটা খুব ভদ্র। মাকে বাঁচাতে সর্বস্ব হারিয়েছে। এখন ওদের পাশে কেউ নেই।’

এ অবস্থায় এলাকাবাসীর দাবি, সরকারি বা বেসরকারি সাহায্যের মাধ্যমে যেন এই মা-ছেলের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। মানবিক কারণে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তবে হয়তো তারা আবারও মাথা গোঁজার ঠাঁই পেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট