1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার, পৃথক মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মো. হারুনুর রশিদ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মনিরামপুর উপজেলার মনোহরপুর এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে কেশবপুরের বালিয়াডাঙ্গায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার নিজ দখলীয় বসতঘর থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইন বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

অপরদিকে, একই দিন সন্ধ্যায় যশোর কোতয়ালী মডেল থানাধীন রেলগেট পশ্চিমপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় হাচিনা বেগম (৬৫) নামের এক নারীকে তার নিজ বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট