1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন যশোরে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী

যশোর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজেস্ব প্রতিবেদক:

যশোর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুমোদিত এই কমিটিতে মোট ১০২ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত নতুন কমিটিতে শাহেদ মোঃ রিজভীকে আহ্বায়ক, বিএম আকাশকে সদস্য সচিব, সামিউল আলম শিমুলকে মুখ্য সংগঠক এবং সাঈদ সানকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে জেলা কমিটিতে শাহেদ মোঃ রিজভী যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যশোর শহরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক তৎপরতার মূল্যায়নে কেন্দ্র থেকে তাকে জেলা আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছাত্র নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটি যশোর জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করবে।

কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের স্বাক্ষরে প্রকাশিত অনুমোদনপত্রে সংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে যশোর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম নতুন গতি পাবে বলে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট