1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

মনিরামপুরে অবৈধ মাটি কাটায় ২ ভেকু ও ২ ট্রাক জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর মাঠে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এই অভিযানে দুইটি ভেকু (স্কোভেটর) ও দুইটি মাটি বহনকারী ট্রাক জব্দ করা হয়েছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ তারিখ) দুপুর আনুমানিক ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিজমির মাটি কাটা হচ্ছিল, যা ফসলি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলে দুইজন স্কোভেটর অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। প্রথমবারের অপরাধ বিবেচনায় তাদের সাধারণ ক্ষমা দেখানো হয়।

জরিমানার অর্থ পরিশোধের পর শুক্রবার (৯ তারিখ) সকালে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত ভেকু ও ট্রাক মালিকপক্ষের জিম্মায় দেওয়া হয়। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান বলেন, কৃষিজমি রক্ষা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ভবিষ্যতেও কঠোর থাকবে।

অভিযানকালে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব অলোক অধিকারী, ইউপি সদস্য শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা বা পরিবেশ নষ্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট