1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মশিউর রহমান পিয়ালের ইন্তেকাল, শোক জানিয়েছে নাগরিক ঐক্য যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র

যশোরের বলাডাঙ্গায় চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু; ৭ জনের নামে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৫৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের কোতয়ালি থানায় বিকাশের এজেন্টের দোকানে চুরির অভিযোগে শামীম হোসেন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দোকান মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বাবা ছবদুল বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন শ্রীকান্তনগর গ্রামের কুতুবের ছেলে ও দোকান মালিক আরাফাত ও আশিক, লতিফের ছেলে আজাহারুল, সাইফুলের ছেলে ইসমাইল ও শিহাব এবং দেলোয়ারের ছেলে ইমন ও নয়ন।
এ ঘটনায় আটক দোকান মালিক আরাফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শামীম হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। দীর্ঘদিন ধরে তিনি বলাডাঙ্গা গোবিন্দ মোড়ে আরাফাত ও আশিকের দোকানের সামনে অবস্থান করতেন।
ঘটনার রাতে আনুমানিক দুইটার দিকে দোকান মালিক আরাফাত সিসিটিভি ফুটেজে দেখতে পান দোকানের দরজা ভেঙে শামীম ভেতরে প্রবেশ করেছেন। বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে শামীমকে ধরে ফেলেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভোরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবার হাসপাতালে গিয়ে শামীিমের মরদেহ শনাক্ত করে। পরে নিহতের বাবা দোকান মালিকসহ সাতজন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট