1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে পারিবারিক বিরোধে বড় ভাইয়ের কোপে ছোটবোনের মৃত্যু | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৭১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোটবোন খুন হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে সাহারুল ইসলামের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম শারমিন, তিনি একই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত বড় ভাই খোকন, কাশেম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শারমিন ও খোকনের পরিবার একই বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী থাপ্পড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে খোকন তার বোনের স্বামীর ওপর হামলা করতে যান। একপর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে, শারমিন বাধা দিতে গিয়ে নিজেই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত শারমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট