1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে আদালতের রায়ের পরও জমি বুঝে পাননি বাদীপক্ষ, দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন যশোরে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরে বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালিত

কাজী শাহেদুস সালাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার কাজী শাহেদুস সালাম, যশোর:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে কবর জিয়ারত, দোয়া মাহফিল, রক্তদান, খাবার বিতরণ এবং ধর্মীয় উপহার সামগ্রী বিতরণের মতো কর্মসূচি পালন করা হয়।

দিনের শুরুতে যশোর কারবালায় মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর লালদিঘিরপাড়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। এতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, প্রয়াত নেতার ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার রাজনৈতিক আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এদিকে জেলা ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া মৎস্যজীবী দলের পক্ষ থেকে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হয়।

দুপুরে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন।

একইসঙ্গে শ্রমিক দল ও কৃষক দল বিভিন্ন স্থানে গরিব-অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করে। সদর উপজেলার বিরামপুরে এতিমখানায় কৃষক দল শিশুদের সঙ্গে বসে খাবার খায়।

এছাড়া নতুনহাট পাবলিক কলেজে তরিকুল ইসলাম স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট