1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত পথচারীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

নাজমুল হোসেন রনি,ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে দুটি ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত বস্তু দুটি ককটেল হতে পারে। তবে জব্দ করা আলামত পরীক্ষা করে বিশেষজ্ঞরা নিশ্চিত করবেন, এতে কী ধরনের রাসায়নিক বা বিস্ফোরক পদার্থ ব্যবহার করা হয়েছিল।

এ ঘটনায় মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার সামান্য আহত হয়েছেন। তিনি হাঁটতে হাঁটতে বাসায় ফেরার পথে ককটেলের আঘাতে পিঠে আঘাত পান। একই ঘটনায় নিউজ টোয়েন্টিফোরের মাল্টিমিডিয়া সাংবাদিক নাজমুস সাকিবের মোটরসাইকেলের তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি হালকা ব্যথা পান।

চা দোকানদার আব্দুল মান্নান গাজী জানান, রাস্তার অপর পাশ থেকে কেউ বিস্ফোরক নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান দিক থেকে ককটেল ছোড়া হয়।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু করেন। পরে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিত এক প্রামাণ্যচিত্র প্রদর্শনীও বন্ধ হয়ে যায় এবং দর্শকরা আতঙ্কে স্থান ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট