1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোরে নতুন পুলিশ সুপার; রদবদলে দায়িত্ব পেলেন সৈয়দ রফিকুল ইসলাম

আসিফ সেতু
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে যশোরে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন জামালপুরের বর্তমান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। একই সঙ্গে যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে পাঠানো হয়েছে শরিয়তপুরে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে ৬৪ জেলার এসপি পদে রদবদলের এ প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়— জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের সব জেলার পুলিশ সুপার পরিবর্তনের জন্য পূর্বে লটারি অনুষ্ঠিত হয়।

গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত ওই লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা শিগগিরই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট