1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আসিফ সেতু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৮৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কে বা কারা ওই যুবকের দেহটি জরুরি বিভাগের সামনে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের পাশে কোণায় একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান। কাছে গিয়ে দেখা যায়, যুবকটির শরীরে কোনো সাড়া নেই। তার পরনে ছিল একটি গেঞ্জি ও লুঙ্গি, পায়ে কোনো জুতা ছিল না। দুই পা দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ ভেজা অবস্থায় ছিল। পরে তারা বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের জানান।

হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত করেন যে যুবকটি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ জানান, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, কীভাবে লাশটি হাসপাতালের সামনে এল তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাটি পিবিআইকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য তথ্য যাচাই করে পরিচয় শনাক্তের চেষ্টা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট