1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা কাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী সাইপ্রাসে এস আলম ও স্ত্রীর সম্পত্তি জব্দ যশোরে বিস্ফোরক সদৃশ বস্তুতে আহত দুই শিশু আটকের পর যশোরে আনা হয়েছে বহিস্কৃত যুবদল নেতা এস্কেন্দার আলী জনিকে ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার যশোরে ছাত্রআন্দোলন নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে এনজিও অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত শামসুল আলমকে ‘আমার আগে আমরা’র সংবর্ধনা

আসিফ সেতু
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর জেলা এনজিও অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আর্স বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মো. শামসুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক সংগঠন ‘আমার আগে আমরা’। শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এজাজ হোসেন খান বলেন, মো. শামসুল আলম দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে আসছেন। তার মতো অভিজ্ঞ ও সংগঠকসুলভ নেতৃত্ব এনজিও অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও পরিকল্পিত, স্বচ্ছ ও ফলপ্রসূ করবে। এর মাধ্যমে যশোর জেলার উন্নয়ন উদ্যোগে নতুন মাত্রা যোগ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার হলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ নূর, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক সুমন ও কাজী জাকারিয়া, সিনিয়র সম্মানিত সদস্য মো. হেলাল উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য রাশেদুল ইসলাম জনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

শুভেচ্ছা গ্রহণ করে মো. শামসুল আলম ‘আমার আগে আমরা’ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যশোরের সার্বিক উন্নয়নে সকল এনজিও ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টেকসই পরিবর্তন আনা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট